Main Menu

কসবা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র আনতে মানুষের ঢল

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র আনতে গিয়ে কয়েক হাজার মানুষের উপস্থিতির ঢল নেমেছে।
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয় গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কাছ থেকে আজ বিকালে কসবা পৌর সভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পত্র গ্রহণ করেন মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দলীয় মনোনয়ন পত্র সংগ্রকালে এই সময় কসবা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগুু,কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন. ঊায়েক ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী এমরান উদ্দিন জুয়েল  সাংবাদিকদের জানান,জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares