Main Menu

কসবা পৌরসভার ৫টি ওয়ার্ডে কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কসবা পৌর সভায় ঈদুল আজহা উপলক্ষে ৫নং,৬নং,৭নং,৮ ও ৯নং ওয়ার্ডে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।

পৌরসভার কসবা মহিলা মাদ্রাসা,কসবা সরকারি বালক সও বালিকা প্রাথমিক বিদ্যালয়,চড়নাল মাঠে আজ রোববার সকালে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, পৌর কাউন্সিলর হেলাল সরকার,পৌর কাউন্সিলর রগুু মিয়া,পৌর কাউন্সিলর আবু জাহের,পৌর কাউন্সিলর দুলাল মিয়া,মহিলা কাউন্সিলর দিল মিনারা প্রমুখ। এছাড়ার ২শত জনকে নগদ ৫শত করে নগদ অর্থ প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares