Main Menu

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের এক বছর পূর্তি:: কসবা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

[Web-Dorado_Zoom]

00001
কসবা প্রতিনিধি : কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুনাম ও সফলতার সাথে এক বছর পূর্তি করেছেন। তিনি গত ১৩/জুলাই ২০১৫ইং থেকে ১৩ জুলাই ২০১৬ইং পর্যন্ত জেলা পুলিশ সপারের সঠিক দিক নির্দেশনায় কসবায় নারী নির্যাতন,ডাকাতি প্রতিরোধে সফলতা বয়ে এনেছেন বলে সচেতনমহল অভিমত প্রকাশ করেছেন। তাঁর কার্যক্রমে আইনমন্ত্রী আনিসুল হক এমপির আন্তাভাজন হতে পেরেছেন। আর থানার দায়িত্বরত সহযোগি অফিসারদের সহযোগিতায় কসবায় ব্যাপক হারে অপরাধ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা অর্জন করেছেন। একে বারেই অপরাধ কমে গেছে তা নয়। আগের চেয়ে কসবা নারী নির্যাতন,ডাকাতি ব্যাপক হারে কমেছে তা অপ্রিয় হলেও সত্য। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন এক বছর সফলতার সাথে দায়িত্ব পালনে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালি গত ১৩জুলাই ২০১৬ইং বুধবার বিকালে তাঁর স্ব কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares