Main Menu

কসবা টি.আলী কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]


খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা টি.আলী বিশ্ব বিদ্যালয় কলেজের হল রুমে (১৬ অক্টোবর) সোমবার বিকালে কলেজ ছাত্রলীগের আয়োজনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: সফিউর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল। প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইসতিয়ার আলম জনি,কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর প্রমুখ।

কলেজের পক্ষে বক্তব্য রাখেন সাইমুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সুজন মাহমুদ । এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয় ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ২০১৯ সালের নির্বাচনে এলাকার সংসদ সদস্য উন্নয়নের রূপকার আইনমন্ত্রী আনিসুল হকের জন্য কাজ করাসহ নবীন শিক্ষার্থীদেরও ছাত্রলীগের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান। বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার উদ্যোগে আইনমন্ত্রী আনিসুল হক এমপির পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কলম ও ফুল প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares