Main Menu

কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১হাজার মাস্ক বিতরণ

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধিঃ মহামারী করোনায় বিপর্যস্ত বিশ্ব,বিধ্বস্ত যখন পুরো বাংলাদেশ তখনই শতসহস্র সমালোচনার দেয়াল ভেঙ্গে হৃদয় উজাড় করে আর্তমানবতার সেবায় জাগ্রত বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখা।
ব্রাহ্মণবাড়িযার কসবা ুপজেলার গোপীনাথপুর বাজারে আইনমন্ত্রী আনিসুল হক -এমপি’র নির্দেশনায় “ফ্রী ১হাজার মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার” নিয়ে হাজির হযেছেন কসবা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার নামাজের আগে ( দুপুরে ) উপজেলার গোপীনাথপুর গরুর বাজারে ক্রেতা ও বিক্রেতাকে নিরাপদ ও সুরক্ষিত নিশ্চিত করণের  কোরবানির পশু ক্রয় ও বিক্রয়দের মাঝে ১ হাজার মাস্ক বিতরণসহ সেনিটাইজার প্রদান করেন।
মাস্ক ও সেনিটাইজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী ও সদস্য শাহারুপ সরকার প্রমুখ। এই সময় কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সায়মুন চৌধুরী,গোপীনাথপুর ইউপি ছাত্রলীগ সভাপতি আশরাফ ও সাধারণ সম্পাদক আজিজ,বিনাউটি ইউপি ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়র প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন;ছাত্রলীগ সব সময় মানবতার সেবায় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে।আল্লাহর রহমতে দুঃসময় কেঁটে আলো আসবেই ইনশাআল্লাহ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares