Main Menu

কসবায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

[Web-Dorado_Zoom]

বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই পতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে কসবা উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জহিরুল হক খানের সভাপতিত্বে মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ ভূইয়ার সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মাসুদ উল আলম।

বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,উপজেলা সমবায় অফিসার মো: জামাল উদ্দিন ও সাংবাদিক আব্দুল হান্নান। এই সময় বক্তব্য রাখেন,কসবা পৌর ক্ষুদ্র ও দারিদ্র কল্যাণ বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো:ছাদেকুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভার আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উওলোন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares