Main Menu

কসবায় সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বাদৈর ইউপির সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ৪জুন সোমবার সকাল ১০টা থেকে বিকাল চার টা পর্যন্ত একটানা শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৫১৩ ভোটার নিয়ে ১৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ব্যাপক তৎপর ছিল। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে ৮জন প্রার্থী ভোটে নির্বাচিত হয়েছেন বলে প্রিজাডিং অফিসার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহম্মেদ জানান। ৪শত ২০ ভোটার ভোট প্রদানে সাধারণ অভিভাবক সদস্য পদে কাজী আবু ছায়েদ রতন-২১২ ভোট (প্রথম),আবুল কাশেম মেম্বার-১৯৯ ভোট (২য়),আতাউর রহমান-১৯২ ভোট (৩য়), জাহাঙ্গীর আলম-১৮৫ ভোট (৪র্থ), হাবিবুর রহমান -১৮৪ ভোট (৫ম), দয়াল মিয়া-১৮১ ভোট (৬ষ্ঠ), মাশিকুল ইসলাম-১৬৭ ভোট (৭ম) সাচ্চু মিয়া-১৫৬ ভোট (৮ম) হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে- সায়েস্তা বেগম-১৮০ ভোট,দাদা সদস্য পদে সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ৪ভোট,সাধারণ শিক্ষক সদস্য পদে-জাকারিয়া-৫ভোট ও নজরুল ইসলাম চৌধুরী -৪ভোট পেয়ে বিজয় হয়েছেন






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares