Main Menu

কসবায় মহিলা আওয়ামীলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

kasba26216কসবা উপজেলা প্রতিনিধি:৪৭ তম মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ২৭ ফেব্র“য়ারী শনিবার বিকালে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতিনেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,পৌর কাউন্সিলর আবু জাহের,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালমা বেগমসহ উপজেলা ওবিভিন্ন ইউপি মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেত্রীরা।

উপস্থিত আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন কেক কেটে অনুষ্ঠানটি পরিসমাপ্ত ঘটান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares