Main Menu

কসবায় মদসহ পাঁচজন আটক

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি : কসবা উপজেলায় মদসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা।

গত ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটকের পর রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে পাঁজনকে পাঁচ বোতল মদসহ আটক করা হয়েছে বলে বিজিবির করা মামলায় উল্লেখ করা হয়েছে। রাতে আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান,তাদের কাছে মদের বোতল ছিল কি না জানি না তবে সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সাথে ভুলবোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি ঘটনাস্থলেই মিমাংসা করা হয়েছিল বলেও জানান স্থানীয়রা। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে আটককৃতদেরকে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করেন বলে পুলিশ জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares