Main Menu

কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযান:: মাস্ক বিতরণ, ৩জনকে জরিমানা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযান সহ মাস্ক বিতরণ করা হয়। মাহে রমজান আগমন উপলক্ষে ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে আজ দুপুরে কসবা পুরাতন বাজারে ভ্রাম্যমান অভিযানসহ করোনায় জনসচেতন করতে মাস্ক বিতরণ এবং ৩জনকে ভোক্তা আইনে জরিমানা করা হয়ছে ।
কসবা পুরাতন বাজারে বেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধ, বাজার ধর নিয়ন্ত্রণ রাখতে এক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। একই সাথে করোনা থেকে রক্ষা করতে জনসচেতনার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট হাছিবা খান।

এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পদক শাহআলম চৌধুরী,কসবা থানা উপ পুলিশ পরিদর্শক জিহাদ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত তিনজনকে জরিমান করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল সাংবাদিকদেরকে জানান; স্বাস্থ্যবিধি মেনে এই অভিযান অব্যাহত থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares