Main Menu

কসবায় ভারতীয় ৭৮ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাচারকালে গাঁজাসহ একটি প্রাইভেটকার মঙ্গলবার গভীর রাতে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে বহন করা প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-২৭-২৬৬৯ এর ভিতরে থাকা ৭৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ প্রাইভেটকারের মোট মূল্য প্রায় ১৫লাখ টাকা ধরা হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক সাংবাদিকদেরকে জানান; টহলরত কালে গোপন সংবাদের ভিওিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজলার কায়েমপুর ইউপির কামালপুর কেনু মিয়ার বাড়ির সামনে থেকে প্রাইভেটকার দিয়ে ঢাকা পাচারকালে ৭৮ কেজি গাজাঁসহ প্রাইভেটকারটি আটক করা হয়। যার মূল্য ১২ লাখ টাকা বলে পুলিশ জানান। এই সময় কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুল ইসলাম , এস আই আ:রহিম,এস আই ফারুক আহাম্মেদ ,এস আই মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এই বিষয়ে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares