Main Menu

* আইনমন্ত্রী আনিসুল হক এমপি কসবা আখাউড়াবাসীকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন

কসবায় পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছে মুসল্লিরা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে।
আজ বুধবার বিভিন্ন মসজিদে মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ধর্মপ্রান মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। উপজেলা সদর জামে মসজিদে সকাল সাড়ে ৭ টা ও সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ,কসবা থানা জামে মসজিদ,আড়াইবাড়ি দরবার শরীফ মসজিদ,কসবা মুিহলা মাদাসা মসজিদ,তালতলা জামে মসজিদ,কানঞ্চমুড়ি জামে মসজিদ,তৈতুইয়া আল নুর মসজিদ, গুরুহিত ,চড়নাল,খাড়পাড়া জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন স্থানে জামাত অনুষ্ঠিত হয় । এতে ইমামতি করেন স্ব স্ব মসজিদের ইমামগণ।

নামাজ শেষে করোনার হাত থেকে মুক্তিসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে কোরবাণির পশু জবেহ করা হয়। ভিডিও বার্তায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি কসবা আখাউড়াবাসীকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares