Main Menu

কসবায় নববধু পাপিয়াকে যৌতুকের জন্য হত্যা

[Web-Dorado_Zoom]

papiaকসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িযার কসবায় নব বধু পাপিয়া বেগম (১৯)কে যৌতুকের জন্য হত্যা করেছে বলে নিহতর পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবী জানিয়েছেন।

উপজেলা সদর তেতৈয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা পাপিয়া বেগমকে (১৯) কে গত ৪মাস পূর্বে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের আরু মিয়ার ছেলে আমিনুল ইসলাম মালু (২৮)এর সাথে বিবাহ প্রদান করা হয়। বিবাহর পর থেকে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা আনার জন্য নব বধু পাপিয়া বেগমকে স্বামী আনিুল ইসলাম মালু প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে। গরীব বাবার কাছ থেকে পাপিয়া যৌতুকের টাকা এনে না দিতে পারায় গত ৭ আগষ্ট পাপিয়াকে হত্যা করে লাশ ফেলে দিয়ে স্বামী-ভাসুর,দেবর,ননদ পালিয়ে যায়।

কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে পাপিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে নিহত পাপিয়ার মা রোজিনা বেগম বাদী হয়ে পাপিয়ার স্বামী আমিনুল ইসলাম মালু,বড় জা রত্না সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পুলিশ এই পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছেন মামলার বাদী রোজিনা। নব বধু পাপিয়া বেগমের হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন নিহতর পরিবার ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares