Main Menu

কসবায় ট্রাকচাপায় শিশু নিহত

[Web-Dorado_Zoom]
KASBASপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় ট্রাকের চাপায় রুমা আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা একই এলাকার নুরু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিল রুমা। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares