Main Menu

করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার রানীখার গ্রামে তার মৃত্যু হয়।তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও বিষয়টি গোপন রেখেছিলেন।

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাণীখারে আসেন। ওই নারীর স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকরি করেন। বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য যাচ্ছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares