Main Menu

ওয়ার্কার্স পার্টির সাথে নায়ার কবীরের মতবিনিময় :: বক্তাগণ অসাম্প্রদায়িক দেশ গড়তে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন

[Web-Dorado_Zoom]

nkabir12316গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায় উল্লাস কমিউনিটি সেন্টারে জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সাথে আসন্ন পৌরসভা নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নায়ার কবীর। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডঃ কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ফজিলাতুন্নাহার, দীপক চৌধুরী বাপ্পী, ফরহাদুল ইসলাম পারভেজ, আইডিয়াল অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব, রুনাক সুলতানা পারভীন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফুর রহমান বাপ্পি প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাগণ অসাম্প্রদায়িক দেশ গড়তে নৌকাকে বিজয়ী করার আহবান জানান। জেলা ওয়ার্কার্স পার্টির সকল নেতৃবৃন্দ নায়ার কবীরের নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares