Main Menu

এতিমদের সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে বৈশাখী টেলিভিশন

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় এতিমদের সাথে নিয়ে ১৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ’বৈশাখী টেলিভিশন’।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডাস্থ সরকারি শিশু পরিবারে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টাবাষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল কাইয়ুম, সরকারি শিশু পরিবারের উপ তত্ববধায়ক রওশন আরা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. শফিকুল ইসলাম, ডিবিসির জেলা প্রতিনিধি খন্দকার রায়হান, এটিএন নিউজ এর চিত্র সাংবাদিক সুমন রায় প্রমূখ। এসময় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখি টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা আল মামুন।
এতিমদের সাথে নিয়ে বৈশাখী টেলিভিশন ১৭ তম প্রতিষ্টাবাষিকী পালন করায় উপস্থিত সকলেই চ্যানেলটির প্রশংসা করেন। পাশাপাশি বৈশাখী টেলিভিশনের প্রতিষ্টা বার্ষিকীতে সকলেই শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে কয়টি চ্যানেল কাজ করছে তাদের মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম। এতিমদের সাথে নিয়ে প্রতিষ্টাবার্ষিকী পালনের মাধ্যমেই তাদের চিন্তা চেতনা বুঝা যায়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের মধ্যে মাঝে খাবার বিতরণ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares