Main Menu

উন্নয়ন কাজের ধারাবাহিকা ব্যহত হলে শহরবাসীকে দূর্ভোগ পোহাতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন।

[Web-Dorado_Zoom]

20151223_171344-1ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার নিজেস্ব আয় দিয়ে রাস্তা ড্রেনের বৃহৎ উন্নয়ন কাজ করা যায় না। বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রকল্প এনে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। পৌরসভার চাহিদা অনুযায়ী সকল অর্থ সহায়তা দাতা সংস্থা থেকে পাওয়া যায় না। তাই সব এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করা যায় না। উন্নয়ন কাজ একটি চলমান পক্রিয়া। আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রকল্প সহয়তা আনছি এবং সেগুলি দিয়ে শহরের উন্নয়ন কাজ করে যাচ্ছি। মেয়র গতকাল বিকালে পৌরসভার ভাদুঘরের ভূইয়া বাড়ির বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিয়ম সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি বলেন নিজের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকা ব্যহত হলে শহরবাসীকে দূর্ভোগ পোহাতে হবে। তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তি সুলতান আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার, এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ মমিনুল ইসলাম, মোঃ এবাদুল্লাহ মোল্লা, আব্দুল মতিন ভুইয়া, আনোয়ারুল ইসলাম ভূইয়া, সোহরাব হোসেন সুজন, মোঃ হানিফ মীর প্রমুখ। সভা পরিচালনা করেন মোঃ গুলজার হোসাইন খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান ঢালী, সুক্কুর মিয়া, লিটন মীর, রুহুল আমিন মীর, মোঃ আব্দুর রাকিব ভূইয়া, মোসাররফ চৌধুরী প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares