Main Menu

ঈদুল আযহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে একযোগে কাজ করতে হবে-জেলা প্রশাসক

[Web-Dorado_Zoom]

DSCN4124
সোমবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সিভিলা সার্জন ডাঃ হাসিনা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়াসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের কাজ করে যেতে হবে। পবিত্র ঈদুল আযহায় যেন জেলাবাসীর কোন সমস্যা না হয় সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares