Main Menu

ইসলামী ব্যাংক ও হলি ফ্যামিলির মধ্যে সমঝোতা চুক্তি

[Web-Dorado_Zoom]

ibbl3916প্রেস বিজ্ঞপ্তি :স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে ইসলামী ব্যাংক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ অত্যাধুনিক এক্স-রে মেশিন ও অন্যান্য মেডিক্যাল উপকরণ ক্রয় করতে আর্থিক সহায়তা প্রদান করবে।

চুক্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল বি এম এম মোজাহারুল হক ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শওকত আলী, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহন মিয়া, মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও মোহাম্মদ শহীদ উল্লাহ প্রমুখ।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares