Main Menu

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

islamicইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন বুধবার দুপুর ২টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মাওঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ গাজী নিয়াজুল করীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা নোমান আল হাবিবী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন।.

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ শাহ আলম, শাহ মোহাম্মদুল্লাহ, মুহাম্মদ ওবাইদুল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী প্রমুখ নেতৃবৃন্দ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares