Main Menu

ইউরোপের ৫টি দেশ সফর করায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সদর উপজেলা পরিষদের সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

2222222প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ইউরোপের ৫টি দেশে ১৫দিনব্যাপী সরকারি সফর শেষে দেশে ফিরে আসলে গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিজ্ঞতা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল বিভাগের প্রধানগন ও সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন।
সংবর্ধনার জবাবে মোঃ জাহাঙ্গীর আলম তার ইউরোপ সফরের বর্ণনা দিয়ে বলেন, সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারী সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একটি মডেল উপজেলায় পরিণত হবে সদর উপজেলা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares