Main Menu

আশুগঞ্জে হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওবায়দুল্লাহ গ্রেফতার

[Web-Dorado_Zoom]

হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওবায়দুল্লাহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার সময় উপজেলার আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি মাওলানা ওবায়দুল্লাহ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ।

তিনি জানান, গত ২৮ মার্চ মুফতি মাওলানা ওবায়দুল্লাহ ও তার অনুসারীরা আশুগঞ্জের বাদশা বাড়ির মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন। এছাড়াও মুফতি মাওলানা ওবায়দুল্লাহ এর উস্কানিতে আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লোটপাট, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায়। তার উস্কানিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালানো হয়। এছাড়াও এর আগে গ্রেফতার হওয়া আসামীদের ১৬৪ ধারার জবানবন্দিতে মুফতি মাওলানা ওবায়দুল্লাহ এর উস্কানিতে এই হামলা হয়েছে বলে জানা যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares