Main Menu

আশুগঞ্জে স্ত্রী’র সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জে স্ত্রী’র সাথে অভিমান করে জালাল মিয়া (৬০) নামে এক স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

রবিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের মৃত ছমির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে স্ত্রী’র সাথে ঝগড়া করে বসত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। রবিবার সকালে পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে জালালের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহুমদ জানান, নিহতের মরদেহ তার ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares