Main Menu

আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ashuganj picআশুগঞ্জ সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোয়া মাহফিল আজ বধুবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাফি উদ্দিন চেীধুরী। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান হেবজুল বারী বকসি, যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য খলিলুর রহমান,মোজ্জামেল হক তপন,লাল মিয়া বকসি, সাবেক ম্যানেজিং কমিটি সদস্য দুলাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী এসএসসি পরীক্ষার্থী ১০৭ জন সংবর্ধণা প্রদান করা হয়। পরে বিদ্যালয়ে শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares