Main Menu

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

[Web-Dorado_Zoom]


আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আশিক মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আশুগঞ্জ নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আশিক আশুগঞ্জ (প:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন। সে হবিগঞ্জের লাখাই শিবপুর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে। তার বাবা আশুগঞ্জ নৌ-বন্দরে দিনমজুরের কাজ করেন ও ফেরিঘাট এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূএে জানা যায় যে, সকালে বাড়ি থেকে খেলা করার জন্য বাহিরে যায় আশিক। নৌ-বন্দরের কাছেই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক তার রাতেই ছিঁড়ে রাস্তায় পড়েছিল। আশিক রাস্তাটি পারাপারের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন আশিকের মরদেহ উদ্ধার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares