Main Menu

আশুগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

[Web-Dorado_Zoom]

as101217আশুগঞ্জ প্রতিনিধি॥আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আশুগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোবারক আলী চৌধূরী, হাজী সাঈদুর রহমান, মোশারফ মুন্সী, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সরকার, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা মকবুল, সাধারণ সম্পাদক জ্যোৎনা চৌধূরী, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, মনির হোসেন, যুব মহিলালীগের সভাপতি নীলা সিদ্দিকী, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা বাবু শিকদার, মঈম সিকদার, আশরাফুল আলম, সোহরাফ ও তানভীর আজাহারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares