Main Menu

আশুগঞ্জের দূর্গাপুরে রোকেয়া বেগম মেমোরিয়াল মডেল একাডেমীর শুভ উদ্বোধন

[Web-Dorado_Zoom]

ashuganj-begum-rokeya-1গুনগত মান বজায় রেখে শিশুদের আগামী ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে গড়ে তোলা লক্ষে আশুগঞ্জের দূর্গাপুরে রোকেয়া বেগম মেমোরিয়াল মডেল একাডেমীর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
দূর্গাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব ডাঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত কাউন্সিলর মুন্সী কবীর আহমেদ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ সাদেক মিয়া, সাবেক ইউপি সদস্য মনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ নোমানসহ স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিথ ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও আবৃতি কারক কাজী রাকিবুল ইসলাম শুভ। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান প্রতিষ্ঠাতা পরিচালক এইচ, এম,আব্দুল্লাহ আল মামুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares