Main Menu

আমরা মুক্তিযোদ্ধার সন্তান নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী নায়ার কবীরের মতবিনিময় অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

nayar kabir 29-12-15
পুরোনো ছবি

বুধবার রাতে শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদপ্রার্থী নায়ার কবীরের সাথে মতবিনিময় করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি এডঃ এনামুল হক কাজল, সহ সভাপতি বশির আহমেদ, মোঃ রাশেদ ভূইয়া, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রাসেল, পিয়াল, বাবুল মিয়া, জুয়েল দেবসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার অন্যান্য নেতৃবন্দ। মতবিনিময় কালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী হিসেবে আপনাকে আমরা মায়ের মত শ্রদ্ধা করি। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ আপনাকে জয়ী করার লক্ষে একযোগে কাজ করব। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে নায়ার কবীর বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে মেয়র নির্বাচনে জয়ী হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গঠন করতে চাই। আমাকে আপনারা দোয়া ও সহযোগিতা করুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares