আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
[Web-Dorado_Zoom]

জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দূর্নীতি রুখবই এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। জেলা সুজনের সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিটিআই এর সুপারিনটেন্টডেন্ট জেসমিন খানম। পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধন ও র্যালীতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
« ব্রাহ্মণবাড়িয়া বিএনপি একের পর এক মামলা (Previous News)
(Next News) বিজয়নরগরে ১০ বোতল বিদেশী মদ সহ ০১ জন গ্রেফতার »



















