Main Menu

আধুনিক পৌরসভা গঠনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে চাই- নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

nayar kabir 29-12-15
মঙ্গলবার শহরের কলেজপাড়ায় এলাকাবাসীর সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহধর্মিনী বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাছিমা বেগমের সভাপতিত্বে ও আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, আব্দুল মতিন শিপন, খলিল ভূইয়া, জমশিদ মিয়া, মাহমুদা আক্তার, ঝর্ণা রাণী বসাক, জুলেকা বেগম, শিউলী আক্তার, তৃষা, সাদিয়া প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবীর বলেন, আধুনিক পৌরসভা গঠনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে চাই। বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম কিন্তু পার্টির বৃহত্তর স্বার্থে এবং আমার নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলাম। এইবার আমার নেতা ও পার্টির কাছে মেয়র পদে আমি সবচেয়ে বেশি দাবীদার। আশাকরি পার্টি আমার দাবির প্রতি সুদৃষ্টি রাখবেন। আমি যদি পার্টি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হতে পারি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি সুন্দর আধুনিক পৌরসভা হিসেবে গঠন করতে বলিষ্ঠভাবে কাজ করব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares