Main Menu

আগামী ২০ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন–নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

br 16-3-16
বুধবার সন্ধ্যায় শহরের মেড্ডায় শহর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নায়ার কবীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব, রুনাক সুলতানা পারভীন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, জেলা ট্রাক মালিক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, শহর আওয়ামীলীগের সহ সভাপতি বিষ্ণুপদ দেব প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, পৌরবাসীর সেবা করতে আমাকে একটিবার সুযোগ দিন। আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে পৌরবাসীর সেবক হিসেবে জীবনের বাকি সময়টুকু পার করে দিতে চাই। আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সার্বিক সহযোগিতা করুন।






One Comment to আগামী ২০ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন–নায়ার কবীর

  1. জনগণের প্রানের দাবি নায়ার কবীর জয় লাভ করুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares