Main Menu

আখাউড়া স্থলবন্দর:: তাপমাত্রা বেশি থাকায় ফিরিয়ে দেয়া হলো ভারতীয় নাগরিককে

[Web-Dorado_Zoom]

শরীরের তাপমাত্রা বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেয়া হয়েছে। সুভাস সরকার (৩০) নামে আগরতলার মধ্য ভুবননগর এলাকার ওই নাগরিক মঙ্গলবার সকালে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন।

আখাউড়া বন্দরের নো-ম্যানসল্যান্ডে থাকা স্বাস্থ্য পরীক্ষার দল ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি নিরূপন করে ভারতে ফেরত পাঠিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাঁকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেয়া হয়েছে তাঁকে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares