Main Menu

আখাউড়া সীমান্তে হোলি উৎসব :: বিজিবি-বিএসএফ সদস্যদের আনন্দ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় হলিউৎসবে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কয়েকজন জোয়ানকে রং মাখিয়ে আনন্দ করেছেন।
রবিবার দুপুরে বিএসএফ-এর সদস্যদের আনন্দের সময় বিজিবির কয়েকজন সদস্যদের কাছে ডেকে নিয়ে এই আনন্দ করতে দেখা গেছে। এসময় বিজিবির সদস্যরাও আনন্দে যোগ দেন। এই সময় উভয় সীমান্তের কয়েক’শ লোক দুইদেশের দুই বাহিনীর এই আনন্দ উপভোগ করেন।
১২ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার শাহ আলী বলেন, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই ধরনের বিনোদন দরকার।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares