Main Menu

আখাউড়ায় বাসন্তী পূজা উদ্যাপন

[Web-Dorado_Zoom]

মোঃ.সাদ্দাম হোসাইন: আখাউড়ায় পৌর শরহরের শান্তিবন মহাশম্মানে হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজা উৎসব শুরু হয়েছে। আখাউড়া রাধানগর কলেজপাড়া শান্তিবন মহাশম্মানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল রবিবার (২৪মার্চ) সন্ধ্যায় বাসন্তী পূজা উদ্যাপন করা হয়েছে। শিপন ঘোষের সভাপতিত্বে বাসন্তী পূজায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন, সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া অফিসের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবেরসহ প্রমুখ। পরে আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা ও স্থানীয় শিল্পীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares