Main Menu

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার সকালে ট্রেনে কাটা পড়ে আবদুল মতিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশনের অদূরে এ ঘটনা ঘটে।নিহত আবদুল মতিন উপজেলার মসজিদপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে আখাউড়া জংশনের পাশে রেল লাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আবদুল মতিন। পরে স্থানীয়রা তার মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares