Main Menu

আখাউড়ায় মাকে খুন করল ছেলে

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান।

নিহত নাসিমা আক্তার (৫৫) আনন্দপুর গ্রামের মিজান মিয়ার স্ত্রী। নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে।

দক্ষিণ ইউনিয়নের সদস্য মুসা মিয়া বলেন, “নাসিমার স্বামী শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানায় স্ত্রীর লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়ামই তার মাকে হত্যা করেছে।” তিনি বলেন, “সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে সে হত্যা করেছে।”

ওসি ছমিউদ্দিন বলছেন, “শোয়ার ঘরের বিছানায় নিহতের রক্তাক্ত লাশ পড়েছিল। ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে মাকে খুন করেছে পুলিশকে জানিয়েছে সিয়াম।”






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares