Main Menu

আখাউড়ায় প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে নয় জন মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হল মো: রসুল মিয়া (২০), এমরান মিয়া (২০), শেখ নাবিল (২৩), মো: সাগর মিয়া (২১), মো: আরমান মিয়া (২০), আমজাদ হোসেন (২২), মিনার উদ্দিন (৩৫), মো: জাকির হোসেন (২০) ও সহিদুল ইসলাম (৫৫)।

উপজেলা প্রশাসন জানায়, দুপুরে খড়মপুর মাজারের পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ওবায়দুল কবির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, মাদক বিরোধী এই ধরণের অভিযান অব্যহত থাকবে। বিশেষ করে ওরশ উপলক্ষে খড়মপুর মাজার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares