Main Menu

অলোক সেনের উপর হামলার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

[Web-Dorado_Zoom]

Manobbundhon_220041366বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের সভাপতি ম-লীর সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ, বিমল চক্রবর্তী, সব্যসাচী পাল, রতন লাল দে, এড/ সুভাষ দেব নাথ, অনুপম দাস, সমজিত সাহা, বাপ্পী সাহা ও রিপন বণিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আমরা দিন দিন নির্যাতিত হচ্ছি। আমাদের সংগঠনের নেতৃবৃন্দের উপর একের পর এক হামলা হচ্ছে, এর কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমরা সরকারের নিকট দাবী জানাই, অনতিবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares