৮ নভেম্বর অধ্যাপক এ কে এম হারুনুর রশিদের দশম মৃত্যুবার্ষিকী
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ আগামীকাল দেশের বিশিষ্ট কবি, গীতিকার, নাট্যকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ. কে. এম. হারুনুর রশীদ এর দশম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামীকাল রবিবার সকাল ৮টায় অধ্যাপক এ. কে. এম. হারুনুর রশীদ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রয়াতের কবির কবর শেরপুরে পুষ্পার্ঘ অর্পন, দোয়া এবং বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিক ভাবে খতমে কোরআন, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
« আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার জন্য পৌর পরিষদ কাজ করে যাচ্ছে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন। (Previous News)
(Next News) হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শকসহ আহত ৫ »



















