Main Menu

২৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশে আইজিপি আসছেন

[Web-Dorado_Zoom]

communityনিজস্ব সংবাদদাতা :বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক এ.কে.এম শহীদুল হক বিপিএম পিপিএম আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং এর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম । ঐ দিন বিকাল ৩টায় স্থানীয় নিয়াজ মোহাম্মদ ষ্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমিউনিটি পুলিশের সমাবেশে স্থানীয় কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সর্বদলীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও বক্তব্য রাখার কথা রয়েছে।

এর পূর্বে সকাল ১০টায় আজিপি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এসে পৌছাবেন। এর পর তিনি প্রথমে আখাউড়া উপজেলায় গিয়ে সেখানে আখাউড়া থানার কমিউনিটি পুলিশিং এর শাখা উদ্ভোধন করবেন বলেও রোববার বেলা ১১ টায় জেলার পুলিশ সুপার কার্য্যলয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ বিষয়ে মতবিনিময়কালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এ কথা জানান। এ সমাবেশে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে পুলিশ আশাবাদি। সমাবেশকে সফল করার জন্য সাংবাদিকসহ সকল মহলের নিকট সকল প্রকার সহযোগীতা কামনা করেছেন পুলিশ সুপার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares