Main Menu

১৯ জুন থেকে আবারও টিকাদান শুরু

[Web-Dorado_Zoom]

চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।

এ অবস্থায় আগামী ১৯ জুন থেকে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, ‌‘চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও ১৯ জুন থেকে প্রথম ডোজ শুরু হচ্ছে।’

সোমবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।’

হাসপাতালের ছবি দেখিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।সূত্র: বাংলাদেশ প্রতিদিন






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares