Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb19316ডেস্ক ২৪:: ১৮ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেনসিডিল, ০৭ কেজি গাঁজা এবং ৩৯ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৮ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি জওয়ানেরা।

অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা কাশিনগর সীমান্ত এলাকা থেকে ৩৯ বোতল হুইস্কি আটক করেছে। এছাড়া অপর একটি অভিযানে ০৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares