Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb10316ডেস্ক ২৪:: ১০ মার্চ ২০১৬ তারিখ চোরাচালান অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১০ মার্চ আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কুড়িপাইকা এলাকায় হাবিলদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৬২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। তবে এ সময় আসামীকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী নলগরিয়া এলাকায় জুনিয়র কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর সদস্যরা ।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares