Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৭ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেন্সিডিল আটক

[Web-Dorado_Zoom]

bgb281115ডেস্ক২৪::২৮ নভেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজা, ১৮ বোতল ফেন্সিডিল আটক করা হয়।

আখাউড়া উপজেলার খরমপুর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামনগর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ জামাল মুন্সি এর নেতৃত্বে বিশেষ অভিযানে ১৭ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।

এছাড়া গাগুটিয়া বিওপির টহল দল শিবনগর সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল আটক করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ফেন্সিডিল, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares