Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

picture-01প্রেস বিজ্ঞপ্তি:: গত ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাত ভর অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা, একটি ইঞ্জিন চালিত নৌকা ও একটি মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রাত পৌনে ১২ টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস নদীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন একটি ইঞ্জিন চালিত নৌকাকে ধাওয়া করলে নৌকার আরোহীগণ নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঐ নৌকাটি তল্লাশী করে ৬৬ কেজি গাঁজাসহ নৌকাটিকে আটক করে।

অপরদিকে রাত ৮টায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালীন ২৪ কেজি গাঁজাসহ একটি মোটর সাইকেল আটক করে বিজিবি। এসময় মোটর সাইকেল আরোহীকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গাঁজার মূল্য প্রায় তিন লক্ষ পনের হাজার টাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares