Main Menu

হোয়াইট হাউসে করোনার থাবা, প্রেসিডেন্টকে নিয়ে বাড়ছে উদ্বেগ

[Web-Dorado_Zoom]

ওয়াশিংটন: এবার করোনার কবলে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মী আক্রান্ত মারণ ভাইরাসে। প্রেসিডেন্ট সংস্পর্শে এসেছিলেন কিনা, তা নিয়ে উদ্বেগ বিভিন্ন মহলে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত হয়েছেন মার্কিন নৌবাহিনীর এক সদস্য। তিনি ট্রাম্পের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করতেন।

মার্কিন নেভির যে ইউনিট হোয়াইট হাউসের জন্য কাজ করে, তারই সদস্য এই আক্রান্ত ব্যক্তি। বুধবার এই খবর শুনে বিমর্ষ হয়ে পড়েন ট্রাম্প। প্রথমবার রিপোর্ট পজিটিভ আসার পর ফের হোয়াইট হাউসের ফিজিশিয়ান দিয়ে টেস্ট করানো হয়। তাতেই রিপোর্ট পজিটিভ আসলে হোয়াইট হাউসের তরফে এই খবর নিশ্চিত করা হয়।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে এক বিবৃতিতে বলেন, ‘হোয়াইট হাউস ক্যাম্পাসে কর্মরত ইউএস মিলিটারির এক সদস্য করোনা আক্রান্ত বলে হোয়াইট হাউস মেডিক্যাল ইউনিটের তরফে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সুস্থই আছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সূত্রের খবর, বুধবার সকাল থেকে নৌবাহিনীর ওই সদস্যের শরীরে দেখা যায় করোনার উপসর্গ। এরপরই ওই ব্যক্তিকে পরীক্ষা করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে প্রত্যেক সপ্তাহে একবার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত সুস্থ আছেন তাঁরা।

তবে হোয়াইট হাউসের অন্দরমহলে খুব কড়াকড়িভাবে মানা হয় না সোশ্যাল ডিসট্যান্সিং। খুব কম সদস্যই মাস্ক পরেন। ট্রাম্প নিজে জানিয়েছেন যে তাঁর ও তাঁর সহকর্মীদের নিয়মিত করোনা টেস্ট হয়। কিছুদিন আগেই এয়ার ফোর্স ওয়ানে সফর করার সময় একথা জানান তিনি। বলেন, ‘আমাদের র‍্যাপিড টেস্টে পাঁচ মিনিটেই রেজাল্ট চলে আসে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares