Main Menu

হারুনুর রশীদ ঢালী:: কসবায় জাকের পার্টির মনোনীত মেয়র প্রার্থী

[Web-Dorado_Zoom]

porosoba-01কসবা প্রতিনিধি: : কসবা উপজেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্টের উদ্যোগে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা গত ৩০ নভেম্বর সোমবার বাদ আছর পুরাতন বাজার উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্ট সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাকের পার্টি বাস্তহারা বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি বাস্তহারা কুমিল্লা দক্ষিন জেলার সভাপতি সহিদুল ইসলাম,কুমিল্লা মহানগরর সভাপতি সৈয়দ ফরহাদুল ইসলণাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক আলমগীর,কসবা উপজেলা জাকের পার্টি সভাপতি জাহাঙ্গীর আলম,সাধথারণ সম্পাদক গোলাম হাক্কানী,কসবা পৌর সভাপতি সাজিদুল হক মুন্সি,কসবা পৌর বাস্তহারা সভাপতি অদুদ রানা প্রমুখ।
কসবা উপজেলা জাকের পার্টি সভাপতি জাহাঙ্গীর আলম আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে মেযর পদে কেন্দ্রীয়,বিভাগীয় ও জেলা পর্যায়ের জননেতা খ.ম.হারুনুর রশীদ ঢালীর নাম প্রস্তাব করলে উপস্থিত জাকের পার্টি ওসহযোগি সংগঠনের নেতাকর্মী সকলেই একবাক্যে সমর্থন করেন। এবং কেন্দ্রীয় জাকের পার্টি বাস্তহারা বিষয়ক সম্পাদক নুরুল আলম ভুইয়া মেয়র পদে মনোনীত প্রার্থীর জন্য সকলের কাছে দোয়ার কামনা করেন।
উক্ত ইসলামী জলছায ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী,মাওলানা মিজানুর রহমান ও মাওলানা ইকরাম হোসাইন খাদেম বিশআব জাকের মঞ্জিল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares