Main Menu

সাংবাদিক শফিকুল ইসলাম শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত

[Web-Dorado_Zoom]

স্টাফ রিপোর্টার ::বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মো. শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার বিকালে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১০ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। সাংবাদিক মো. শফিকুল ইসলাম বেসরকারী টেলিভিশন যমুনা টিভি ও জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের জেলা প্রতিনিধি, আশুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন।

শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফ উদ্দিন চৌধূরী জানান, গোপন ভোটের মাধ্যমে এই পদটি পূরন করা হয়েছে। এই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে সাংবাদিক মো. শফিকুল ইসলাম সাত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি তারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. আল আমিন পেয়েছেন তিন ভোট।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares