Main Menu

সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে: আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলোতে বিনা পরোয়ানায় কাউকে গেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তিনি আখাউড়া আসেন। বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আইনমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির পথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানান।

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌরমেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় উপস্থিত থাকার কথা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares